বুকিং দেওয়ার আগে শর্তাবলী অবশ্যই পড়ুন

★ ডেলিভারি সময় :

ছবি (এডিটসহ): সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।

ভিডিও এডিট ও ডেলিভারি: সর্বোচ্চ ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।

★ ছবি ও ভিডিও (Raw File) :

প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র ক্লায়েন্টের অনুরোধে সরবরাহ করা হবে।

ক্লায়েন্টের স্টোরেজ/ড্রাইভ থাকতে হবে।

★ অগ্রিম পরিশোধ ছাড়া কোনো বুকিং কনফার্ম নয় :

বুকিং নিশ্চিত করতে অন্তত ৩০%-৫০% অগ্রিম প্রদান আবশ্যক।

★ ডেট বাতিল / পরিবর্তন :

ডেট বাতিল হলে অগ্রিম ফেরতযোগ্য নয়।

ডেট পরিবর্তন শুধুমাত্র আমাদের সময় ফাঁকা থাকলে সম্ভব।

★ ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি :

চিত্রবর্ণ তার কাজের উদাহরণ হিসেবে ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে।

আপনি যদি এটি না চান, অনুগ্রহ করে আগে থেকে জানাবেন।

★ ডেলিভারি কিভাবে হবে :

☐ Private online gallery

☐ Google Drive

☐ Pen Drive (ক্লায়েন্ট সরবরাহ করবে)

☐ অনলাইন ডাউনলোড লিংক (সীমিত সময়ের জন্য)

বি.দ্র.: শুধু গুগল ড্রাইভে  শুধু  ভিডিও ফাইল রাখা হবে সর্বোচ্চ ৩০ দিন। এরপর লিংক মেয়াদোত্তীর্ণ হবে  তাই ব্যাক‌আপ রাখুন।

★ অ্যালবাম সংক্রান্ত শর্ত :

অ্যালবাম ডিজাইন এপ্রুভাল ক্লায়েন্টকে WhatsApp/Email-এ পাঠানো হবে।

ডিজাইন এপ্রুভাল না দিলে প্রিন্ট বন্ধ থাকবে।

প্রুফ চূড়ান্ত হওয়ার ৭ কার্যদিবস পর প্রিন্ট হস্তান্তরযোগ্য।

★ বাকি টাকা পরিশোধ :

সমস্ত ফাইনাল ফাইল / প্রিন্ট / ভিডিও ডেলিভারি শুধুমাত্র সম্পূর্ণ অর্থ পরিশোধের পরই দেওয়া হবে।

বাকি টাকা ইভেন্টের দিন অথবা পরদিনের মধ্যে পরিশোধ আবশ্যক।

★ অতিথি দ্বারা বাঁধা :

যদি অনুষ্ঠানে কেউ ফটোগ্রাফারের কাজের মধ্যে বাধা দেয় বা ক্যামেরার সামনে এসে ছবি নষ্ট করে—তার দায় ক্লায়েন্টের হবে না, কিন্তু এতে কাজের মান কমে গেলে রম্যছবি দায়ী থাকবে না।

★ রিফান্ড নীতি :

ফটোগ্রাফার আগাম উপস্থিত থাকা সত্ত্বেও ইভেন্ট বাতিল হলে অগ্রিম ফেরতযোগ্য নয়।

যদি ফটোগ্রাফার কোনো কারণবশত কাজ করতে ব্যর্থ হয়, তাহলে পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

★ পার্টনার বা থার্ড পার্টি : কোনো থার্ড পার্টি ভিডিওগ্রাফার বা ভেন্যু আলোকচিত্রীর সাথে রম্যছবি কোনো সম্পর্ক নেই। ক্লায়েন্টের পক্ষ থেকে আলাদা ব্যবস্থাপনা থাকলে তা জানাতে হবে।

Design a site like this with WordPress.com
Get started